অপারগ

যাকে ভালোবাসি, তাকে দূরে ঠেলে দিতে জানি
পাছে সে আমায় পর বলে কোন দিন একা ছেড়ে যায়ে ।
যাকে পাই, কখনো রাখতে জানিনি তায়ে
সে ফিরে ফিরে বলে, থাকব না তোর খাঁচায় ।
যে নেই, তার স্মৃতি চারণায় ঠাই
থেকেও থাকেনি, জানিনি বাঁধব কি করে তাই ।
আমি অবহেলা- ভালবাসা আর ছেলেখেলা-
রাখতে শিখিনি, বাঁচতে শিখিনি,
শিখেছি চলতে নির্দ্বিধায়, অবলীলায়-
না করে জিজ্ঞাসা, না দিয়ে বাধা
যেতে দিয়েছি চলে, যে চলে যেতে চায় ।
দিনের শেষে, হারিয়ে-বেঁচে, শুকনো চোখে,
ছোট্ট হেসে, সবার শেষে, অবশেষে-
আমার সকলই দিয়েছি ভাসায়ে ।   



Unknown's avatar

About Guria

An Artist in Science: A Misfit 'cause I choose to be one. "Whenever you find that you are on the side of the majority, it is time to reform" And a Maverick, because, I'm... umm... brilliant?
This entry was posted in Creations, Life, Soliloquy, Verses and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to অপারগ

  1. Unknown's avatar Bikramjit says:

    my interent explore has refused to show me this article, all i can see is ||||| 😦

    Like

  2. Unknown's avatar Guria says:

    You still on IE!! 😀 But this is in Bengali, you wouldn't understand anyway 😛

    Like

  3. Unknown's avatar debosmita says:

    Osadharon 🙂 Bangla kobita-e ki ekta madhu acche 🙂

    Like

Leave a reply to debosmita Cancel reply